১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর ও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে বিএনপির দ্বিচারিতা আছে: হাসনাত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ শীর্ষক আলোচনা সভায় হাসনাত এ মন্তব্য করেন। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ৭ নভেম্বরের ঘটনাকে বিএনপি বিপ্লব হিসেবে বর্ণনা করে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই দিন সৈনিকদের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সমর্থনে জিয়াউর রহমানকে গৃহবন্দীত্ব থেকে মুক্ত করা হয়েছিল। এতে আপত্তির জায়গা নেই। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সৈনিকদেরও অংশগ্রহণ ছিল। এত বিস্তৃত জনসম্পৃক্ততা ও অর্জন থাকার পরও বিএনপি কখনো একে গণ-অভ্যুত্থান, এমনকি বিপ্লব হিসেবেও স্বীকৃতি দিতে চায় না। এটি ইতিহাসের সুবিধাজনক ব্যাখ্যা এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনার প্রেক্ষাপটে হাসনাত বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার শেষে কারা অপরাধী, কারা অপরাধী নন, তা নির্ধারণ করবে আদালত ও বিচারব্যবস্থা। এরপর আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে সিদ্ধান্ত আসবে।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার এবং দলের নেতা আব্দুল্লাহ আল আমিন, মনজিলা ঝুমা, ফরিদুল হক প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন দলের মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন।

নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা, আটক ৫

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার বিকেল চারটার দিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে…

রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে অগ্নিকাণ্ডের সময় করণীয়, প্রাথমিক অগ্নিনির্বাপণ পদ্ধতি ও জরুরি পরিস্থিতিতে নিরাপদে বের হওয়ার কৌশল দেখানো হবে।

জনপ্রিয় টার্গেট

বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

৭ নভেম্বর ও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে বিএনপির দ্বিচারিতা আছে: হাসনাত

প্রকাশ: ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬