০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

অফিস আদেশে বলা হয়েছে, বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশসংবলিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মো. শহিদুল ইসলামকে জগদ্বীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হলো। এ সংযুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। সংযুক্ত শিক্ষককে আগামীকাল (আজ ১১ নভেম্বর) বিকেলে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১২ নভেম্বর থেকে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এর আগে গত শনিবার (৭ নভেম্বর) উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেওয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষক শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলেন ওই শিক্ষক। পরে বিদ্যালয়ের অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেন তিনি। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে শিশুরা। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুও কেটে দেওয়ার অভিযোগ করেন অভিভাবকেরা।

প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে অন্য বিদ্যালয়ে সরানো হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে আপনাদের জানানো হবে।’

মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত দুই মোটরসাইকেলচালক

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ামতপুর-শিবপুর আঞ্চলিক সড়কের সাঙ্গইল ও মামানপুরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নওগাঁয় ১৫ শিক্ষার্থীর চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা

নওগাঁর বদলগাছীতে একটি বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষক শিক্ষার্থীদের মারধরসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সহ্য করা হবে না: উপাচার্য

নবীন শিক্ষার্থীদের ম্যানার বা শিষ্টাচার শেখানোর নামে কোনোভাবেই র‍্যাগিং মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে।

জনপ্রিয় টার্গেট

‎প্রাথমিকে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা চালুর উদ্যোগ

১৫ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত

প্রকাশ: ০৩:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬