০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-সহকর্মীদের সঙ্গে কুয়াকাটায়, ইজিবাইক উল্টে প্রাণ গেল চিকিৎসকের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল স্বামী ও দুই সহকর্মীর সঙ্গে ঢাকার আদাবর থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তাঁরা একটি আবাসিক হোটেলে ওঠেন। আজ বিকেলে তাঁরা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান।

সন্ধ্যার পর সেখান থেকে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুকুরে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালীর দশমিনায় পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পরিতোষ সাধু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরিতোষ সাধু ওই গ্রামের মনোরঞ্জন সাধুর ছেলে।

নিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রীর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার একটি গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে।

২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে দুজন শিক্ষকে

পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউটে প্রায় ২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র দুজন শিক্ষক দিয়ে। জনবল, আধুনিক ল্যাব, শিক্ষা উপকরণ ও অবকাঠামোর সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা ও আবাসিক কার্যক্রম। নার্সিং শিক্ষার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও মেডিকেল বিষয়ে সরকারের অবহেলা ও অমনোযোগেরই উদাহরণ হয়ে…

জনপ্রিয় টার্গেট

স্বামী-সহকর্মীদের সঙ্গে কুয়াকাটায়, ইজিবাইক উল্টে প্রাণ গেল চিকিৎসকের

প্রকাশ: ১২:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬