ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন লুৎফুর রহমান। তাঁর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার ইকানিদা দিঘলী গ্রামে।

জানা যায়, লুৎফুর রহমান ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় আলী ফিলিং স্টেশনে কাজ করতেন। তাঁর স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে আছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোদরতুপি গ্রামে লুৎফুরের শ্বশুরবাড়ি। গতকাল রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে গত ১০ নভেম্বর জামালগঞ্জ থেকে দিরাই ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জুয়েল জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও গ্রামের সুবোধ চন্দ্র তালুকদারের ছেলে। তিনি ভীমখালী বাজারসংলগ্ন ভান্ডা মাকরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী মনি রায় দিরাই উপজেলার উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জুয়েলের জেঠতুতো ভাই অতুল তালুকদার জানান, দিরাইয়ে শ্বশুরবাড়ি ও স্ত্রীর কর্মস্থল হওয়ায় তাঁরা সেখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত ১০ নভেম্বর বিদ্যালয় ছুটির পর মোটরসাইকেলে দিরাই ফেরার পথে পৌর এলাকার সুজানগর গ্রামের পাশে দুর্ঘটনার শিকার হন জুয়েল। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেটে নেওয়া হয়। পরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান লুৎফুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মপাশায় সাবেক এমপি রতনের ‘হাওর বাংলা’য় পুলিশের অভিযান, পিএস আটক

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ‘হাওর বাংলা’ নামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তাঁর ব্যক্তিগত সচিব (পিএস) ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে (৫৭) আটক করা হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে লাঠিসোঁটা, ইটপাটকেল ও নয় জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ।

তিন সীমান্ত হাটে সুনসান নীরবতা

তিন সীমান্ত হাটে সুনসান নীরবতা

বাংলাদেশ-ভারতের সুনামগঞ্জ সীমান্তে চালু হওয়া তিনটি বর্ডার হাট (সীমান্ত হাট) এখন সুনসান। আড়াই বছর আগেও জাঁকজমক ছিল হাট তিনটি। সীমান্তের দুই পারের ব্যবসায়ীরা সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে নিজেদের উৎপাদিত সবজিসহ নানান পণ্য নিয়ে উপস্থিত হতো হাটে। কেনাকাটাও করত সীমান্তঘেঁষা দুই দেশের বাসিন্দারা।

এক মণ ধানে এক কেজি বীজ

এক মণ ধানে এক কেজি বীজ

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০-৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্রি করে এক কেজি বীজ পাওয়া যাচ্ছে। হাওর এলাকায় এবার ধানের ফলন হয়েছে কম। ধান চাষে খরচ তুলতেই হিমশিম।

জনপ্রিয় টার্গেট

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ

সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

প্রকাশ: ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬