ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে আ.লীগ নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পুরস্কার ঘোষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ রোববার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

বিজিবি অধিনায়ক বলেন, বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাঁদের অধিকাংশই কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। যশোর ও সাতক্ষীরার সীমান্ত ভারতের এসব এলাকার কাছাকাছি হওয়ায় এ পথ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে।

তিনি জানান, অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতের টহলে পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দিন-রাত টহল আরও বাড়ানো হবে।

সাইফুল আলম খান আরও বলেন, এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য বিজিবিকে জানালে তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গোপালগঞ্জে পাঁচবার বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি। এসব কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতার প্রশংসা করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবারও সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিরোধী দলের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন বিজিবির এই কর্মকর্তা।

মতবিনিময় সভায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর আদালতে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

যশোরে দুই আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ও আজ শনিবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

যশোরে রান্নাঘরের টিনের চালে লুকানো ছিল পিস্তল-গুলি

যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার ভোরে সদর উপজেলার শেখহাটি পূর্বপাড়ায় তাঁর বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

যশোর জেনারেল হাসপাতালে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসাব্যবস্থায় অসন্তোষ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসায় বিলম্ব ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল শুক্রবার রাতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।

জনপ্রিয় টার্গেট

নতুন ধানের গাঁওয়ালি শিরনিতে সম্প্রীতি, মানিকগঞ্জের শতবর্ষী রীতি

সীমান্তে আ.লীগ নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পুরস্কার ঘোষণা

প্রকাশ: ০৬:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬