আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধির চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক শেখের স্মরণে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছিল।
এনসিপির মুখ্য সংগঠক আলী নাছের খান বলেন, ‘দুপুরের দিকে যুবশক্তির উদ্যোগে চান্দনা চৌরাস্তা এলাকায় গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়। তবে কর্মসূচি শুরু হতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এসে বাধা দেন এবং উপস্থিত লোকজনকে ঠেলে সরিয়ে দিতে থাকেন।’
তিনি আরও বলেন, ‘বাধার মুখে আমরা দ্রুত মোনাজাত শুরু করলে মোনাজাত চলাকালেই পুলিশ চড়াও হয় এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করে স্থান ত্যাগ করেন।’

দৈনিক টার্গেট 






















