০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, পথিমধ্যে কুপিয়ে টাকা ছিনতাই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ফোরকান উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা হাফেজ মো. আবুজাফর। তিনি পটিয়া সদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের মালিক।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন ফোরকান। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাঁর পথরোধ করে।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ফোরকানকে এলোপাতাড়ি কোপায় বলে অভিযোগ। হামলায় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে ফোরকানের সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ফোরকানকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফোরকানের মামাতো ভাই মোহাম্মদ তানভীর বলেন, ‘পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা—তা তদন্ত করে বের করা প্রয়োজন।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে ৮ পিস্তল দেখিয়ে হুমকি, কিশোর গ্যাং নেতা ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

পুলিশের ভাষ্য, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তাঁর নিজের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন

সীতাকুণ্ডে পিকআপের চাপায় পথচারী বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মো. দানু (৭৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিঙাড়া না পেয়ে অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক, হাসপাতালে দোকান কর্মচারী

চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে শিঙাড়া না পেয়ে ক্যানটিনের মহিলা কর্মীদের সামনে পুরুষ কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা

সাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, পথিমধ্যে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশ: ০৫:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬