০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ যখন ন্যায়বিচার পায় না তখন নিজেরাই প্রতিরোধ শুরু করে: নাহিদ ইসলাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নাহিদ ইসলাম বলেন, আমরা গত দুই বছরে ওসমান হাদী হত্যার বিচার পাইনি। জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া ভাইদের হত্যার বিচারও পাইনি। মনে রাখবেন, মানুষ যখন ন্যায়বিচার না পায়, তখন নিজেরাই প্রতিরোধ করা শুরু করে।

নাহিদ আরও বলেন, বাংলাদেশের ছাত্রজনতা এখনো ঘুমিয়ে পড়ে নাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো ঘুমিয়ে পড়ে নাই। আপনাদের সেটার প্রমাণ দিতে হবে। আপনাদের সিনিয়ররা আন্দোলন করে গেছে, আর আপনাদের কাজ হচ্ছে তার ধারাবাহিকতা ধরে রাখা। কোনো ফ্যাসিবাদের জায়গা বিশ্ববিদ্যালয়ে হবে না। ২৪-এর গণঅভ্যুত্থানের যে ইনকিলাবের জয়গান শুরু হয়েছিল, সেটি অব্যাহত রাখতে হবে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের প্রতিরোধের মাস। আমরা ৭১-এ বিজয় লাভ করেছি, ২৪-এ বিজয় লাভ করেছি, ২০২৬-এর ডিসেম্বরসহ সব ডিসেম্বরে বাংলাদেশের ছাত্রজনতা বিজয় লাভ করবে।

আজ শনিবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মিলনায়তনে ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক কার্যক্রমের পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে নোবিপ্রবি ছাত্রশক্তি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ এমপি ও নিজাম উদ্দিন।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও জমি থেকে মাটি কাটার দায়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিন ইটভাটার মালিককে দুই লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

হাতিয়ায় ৪ দোকানে তালা দিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীর হাতিয়ায় বাজারে বেচাকেনা চলাকালে দোকানিদের বের করে দিয়ে চারটি দোকানে তালা লাগিয়ে দখলের অভিযোগ উঠেছে জাহাজমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা দিনাজ উদ্দিনের বিরুদ্ধে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নাসির উদ্দিন।

নোয়াখালীতে নতুন কূপে দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী: সাখাওয়াত হোসেন

মানুষ যখন ন্যায়বিচার পায় না তখন নিজেরাই প্রতিরোধ শুরু করে: নাহিদ ইসলাম

প্রকাশ: ০৮:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬