০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসায় আগুনে অসুস্থদের চিকিৎসা বিনামূল্যে, দুটি মেডিকেল বোর্ড গঠন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

এ সময় সাংবাদিকদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাদ্রাসাটিতে আগুন লাগার ঘটনায় অনেক শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসাটি একটি বহুতল ভবন। ভবনটির দ্বিতীয় তলায় লাইব্রেরি ও প্রশাসনিক বিভাগ ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এ সময় ওপরের তলাগুলোতে মাদ্রাসার শিক্ষার্থীরা অবস্থান করছিল। আগুনের ধোঁয়া ওপরের দিকে ছড়িয়ে পড়ায় অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিমন্ত্রী বলেন, আহত শিক্ষার্থীদের বার্ন ইনস্টিটিউটে আনার পর থেকেই চিকিৎসকেরা যত্নসহকারে চিকিৎসা দিয়ে আসছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ১৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিনা মূল্যে দেওয়া হচ্ছে। বর্তমানে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

ডা. এমএ মুহিত আরও বলেন, ‘চিকিৎসকেরা দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা রোগীকে নিবিড় পরিচর্যা ও যথাযথ চিকিৎসা দিচ্ছেন। অনেকেই রিকভার করছেন। আশা রাখি, সন্ধ্যার মধ্যে আরও ৩০ জনকে ছুটি দিতে পারব। বাকি যাঁরা আছেন, তাঁরা এখন পর্যন্ত ভালো আছেন।’

তাঁরাও সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। এসব দুর্ঘটনা রোধে ভবন নির্মাণের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

ঢাকার বাইরেও বড় শহরগুলোতে অগ্নিকাণ্ড ও দগ্ধ হওয়ার ঘটনা ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকায় দগ্ধ রোগীরা ঢাকার মতো যথাযথ বিশেষায়িত চিকিৎসা পান না। এ কারণে বার্ন চিকিৎসাব্যবস্থা ধীরে ধীরে বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। প্রতিটি বিভাগীয় শহরে বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা গেলে রোগীদের জীবন বাঁচানোর পাশাপাশি তাঁদের স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার ঝুঁকিও কমানো সম্ভব হবে।

মাদ্রাসার অগ্নিকাণ্ডকে বৃহত্তর ভবন ব্যবস্থাপনার সমস্যার অংশ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের দুর্ঘটনা শুধু মাদ্রাসায় নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলেও ঘটতে পারে। ভবন যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়, অনেক সময় তা অন্য কাজে ব্যবহার করা হয়। এর আগে হোটেল ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অথচ সেসব ভবন হোটেল বা রেস্তোরাঁ হিসেবে ব্যবহারের উপযোগী করে নির্মাণ করা হয়নি।

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৯ নভেম্বর) রাতে লালবাগ থানা-পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।

জাবির প্রধান ফটকে তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকে (ডেইরি গেট) গভীর রাতে তালা ঝুলিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ দুজন আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শুরু হওয়া এ বিক্ষোভে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

মাদ্রাসায় আগুনে অসুস্থদের চিকিৎসা বিনামূল্যে, দুটি মেডিকেল বোর্ড গঠন

প্রকাশ: ০৪:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬