ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামদেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় পৃথক অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার (২০ জুলাই) পৃথক দুটি স্থানে চালানো অভিযানে আখাউড়া থেকে তিনজন এবং বিজয়নগর থেকেও তিনজনকে গ্রেফতার করা হয়। সকলের বিরুদ্ধেই পূর্বের একটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আখাউড়া উপজেলায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, আখাউড়া উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন, ধরখার ইউনিয়নের যুবলীগের এক সদস্য (যার নাম প্রকাশ করা হয়নি), মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক (ডাকনাম শিশু)।

অন্যদিকে বিজয়নগর উপজেলায় গ্রেফতারকৃতরা হলেন, হরষপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ চাঁন বাদশা মিয়া, পাহাড়পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রওশন আলী ভূঁইয়া, ইসাপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সিনিয়র সভাপতি হাজী ধন মিয়া।

জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।