আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ হাইওয়েতে স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত পরে জানানো যাবে।

দৈনিক টার্গেট 





















