নিহত শরীফ (৩৮) শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন কাজের জন্য ওই এলাকায় গেলে ঝিরিতে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর নাক ও মুখে রক্তের চিহ্ন ছিল। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, ঝিরিতে নামতে গিয়ে পা পিছলে পড়ে শরীফের মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দৈনিক টার্গেট 






















