১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ রোববার রাত ৮টার দিকে বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে স্থানীয় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির সামনে থাকা সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনকে পাশে সরে যেতে বলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিছিল চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল ও আলোচনা সভা শেষে রাত ৮টার দিকে ফিরোজ বাজার ব্রিজ এলাকায় পৌঁছালে আলতাফ হোসেনের ছেলে সাদেকের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের হামলায় ফিরোজসহ অন্তত পাঁচজন আহত হন।

আপেল মাহমুদ ফিরোজ অভিযোগ করেন, বাজার করার উদ্দেশ্যে ব্রিজের ওপর গেলে সাদেকের নেতৃত্বে রেদওয়ান, রানা, নয়নসহ ৮-১০ জন তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ৬২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাদেক হোসেন জানান, মিছিলে তাঁর বাবাকে আপেল ফিরোজ ধাক্কা দেওয়ায় পায়ের একটি নখ উঠে যায়। এ বিষয়ে ফিরোজের কাছে জানতে গেলে তিনি তাঁকে ঘুষি মেরে আহত করেন। পরে তিনি ফিরোজকে শুধু একটি ধাক্কা দিয়েছেন বলে দাবি করেন সাদেক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক: নুরুল হক নূর

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনের আগেই সরকার মজুরি বৃদ্ধির বিষয়ে কাজ শুরু করেছিল। শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

স্বামী-সহকর্মীদের সঙ্গে কুয়াকাটায়, ইজিবাইক উল্টে প্রাণ গেল চিকিৎসকের

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হারানো স্বজনদের স্মরণে শ্মশান দীপালি উৎসব

শ্মশান জুড়ে মোমের আলো, প্রিয়জনদের স্মরণে প্রার্থনা, উলুধ্বনি ও কাঁসরঘণ্টার ধ্বনিতে মুখর ছিল আয়োজন। প্রিয়জনদের স্মরণে ঢাকঢোল ও ধর্মীয় গানের সঙ্গে পূজা-অর্চনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা।

জনপ্রিয় টার্গেট

জাপানে আ.লীগ নেতাদের ‘অফার’ দেন তারেক, জামায়াত নেতার কাছ থেকে নেন ‘ঘড়ি উপহার’

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

প্রকাশ: ১২:১৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬