ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নি‌খোঁজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

শেখ ফারহান নাদিম উজিরপুর উপজেলা আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত। বরিশালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিচারক নাদিমের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন বিচারকদের সরকারি বাসভবনে পরিবার নিয়ে থাকেন নাদিম। আদালত থেকে তাঁর বাসভবনের দূরত্ব প্রায় এক কিলোমিটার।

সঞ্জীব কুমার দাস বলেন, নাদিম অন্য বিচারকদের বহনকারী মাইক্রোবাসে যাতায়াত করতেন না। বেশির ভাগ সময় তিনি হেঁটে কিংবা রিকশায় আদালতে যাতায়াত করতেন। গতকাল মঙ্গলবার দাপ্তরিক কার্যক্রম শেষে বিকেলে নাদিম বাসার উদ্দেশে আদালত থেকে বের হন। রাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি বাসায় পৌঁছাননি।

মোবাইল ফোন ট্র্যাকিং করে রাতে নগরের হেমায়েত উদ্দিন রোডের কসাই মসজিদ এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। সকালে আদালতে না পৌঁছালে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়।

বেলা আড়াইটার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিররুল ইসলাম জানান, বিচারক নিখোঁজ থাকার বিষয়ে আদালতের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সালেহ মো. রায়হান জানান, বিচারক নিখোঁজের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাঁর সন্ধানে সব ধরনের চেষ্টা চলছে।

জনবান্ধব ইউএনওর বদলি ঠেকাতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ মঙ্গলবার সকাল থেকে এ দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো উপজেলা।

বরিশালে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, প্রতিবাদের ঘণ্টাখানেক পর পদ হারালেন নেতা

দীর্ঘ ১০ বছর পর বরিশালে গঠিত যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ওয়ার্ড বিএনপির এক নেতাকে মহানগর যুবদলের সভাপতি করায় কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতা-কর্মীদের একাংশ। এ নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানানোর এক ঘণ্টার মধ্যে নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী

বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কথা ঢালী (১৬) নামের এক শিক্ষার্থী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাতে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ঢাকায় আসছে ভারতীয় জলসম্পদ মন্ত্রণালয়ের দল, অ্যাজেন্ডায় নেই গঙ্গা চুক্তি: দ্য প্রিন্ট

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নি‌খোঁজ

প্রকাশ: ০৪:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬