ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কের নগর অংশটি সিঅ্যান্ডবি রোড নামে পরিচিত। সড়কটির পাশে চারতলা একটি ভবনের পুরোটাই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। ভবনটির নিচতলার প্রবেশপথে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়েছিল।

আজ বুধবার দুপুরে ওই কার্যালয়ে গিয়ে নৈশপ্রহরী মো. জিসানকে পাওয়া যায়। তাঁর ভাষ্য, ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস এবং দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত জোনাল অফিস।

জিসান বলেন, রাত সাড়ে চারটার পর তিনি কার্যালয়ের ভেতরে গিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর ধোঁয়ার গন্ধ পেয়ে দরজা খুলে দেখেন, প্রবেশপথের বারান্দায় দাহ্য পদার্থের ওপর আগুন জ্বলছে।

জিসানের ধারণা, বাইরে থেকে গ্রিলের ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তিনি একাই তা নিভিয়ে ফেলেন। পরে খবর পেয়ে কার্যালয়ের কর্মকর্তারা সেখানে পৌঁছান।

গ্রামীণ ব্যাংকের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জোনাল অফিসের কর্মকর্তা পরিচয় দেওয়া আবুল বাশার বলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলতে প্রধান কার্যালয় থেকে নিষেধ করা হয়েছে।

এদিকে বিএম কলেজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জন যুবক মসজিদ গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁরা অধ্যক্ষের বাসভবনের সামনে থাকা নামফলক ভেঙে ফেলেন।

কলেজ সূত্রের ভাষ্য, হামলাকারী যুবকেরা গেটের কাছে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করেছিলেন।

অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বলেন, রাত আনুমানিক তিনটার দিকে একদল অজ্ঞাত যুবক বিশৃঙ্খলা করতে কলেজে ঢোকার চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে তাঁরা বাসভবনের নামফলক ভেঙে ফেলেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার সাজ্জাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। বিএম কলেজের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।

জনবান্ধব ইউএনওর বদলি ঠেকাতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ মঙ্গলবার সকাল থেকে এ দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো উপজেলা।

বরিশালে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, প্রতিবাদের ঘণ্টাখানেক পর পদ হারালেন নেতা

দীর্ঘ ১০ বছর পর বরিশালে গঠিত যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ওয়ার্ড বিএনপির এক নেতাকে মহানগর যুবদলের সভাপতি করায় কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতা-কর্মীদের একাংশ। এ নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানানোর এক ঘণ্টার মধ্যে নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী

বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কথা ঢালী (১৬) নামের এক শিক্ষার্থী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাতে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ঢাকায় আসছে ভারতীয় জলসম্পদ মন্ত্রণালয়ের দল, অ্যাজেন্ডায় নেই গঙ্গা চুক্তি: দ্য প্রিন্ট

বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর

প্রকাশ: ০৪:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬