ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিনে পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ, চতরা ডিগ্রি কলেজ, ভেন্ডাবাড়ি মহিলা কলেজ ও মাদারগঞ্জ ডিগ্রি কলেজে চারা বিতরণের আয়োজন করা হয়।

রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জন্মবার্ষিকীকে স্মরণীয় করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিতে পেরে আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সঙ্গে থাকতে হবে এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।’

সাইফুল ইসলাম আরও বলেন, ‘পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের শিক্ষার্থীরা শুধু একটি গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটিকে যত্নসহকারে বড় করে তোলার দায়িত্বও নেবে। গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করাও অত্যন্ত জরুরি।’

তারেক রহমানের নেতৃত্ব ও দেশের উন্নয়ন প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁরা দেশের মানুষের কথা ভাবেন এবং দেশের উন্নয়নে কাজ করেন। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক ও চতরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি

প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে মাঠে বসে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে চলছিল পাঠদান। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন তাঁরা। ছুটে গিয়ে শ্রেণিকক্ষ থেকে সন্তানদের বের করে আনেন।

ছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের পদধারী যেসব নেতা-কর্মী এখনো হলে অবস্থান করছেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অন্যথায় ছাত্রদল নিজেই তাঁদের হল থেকে বের করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহির রায়হান।

নতুন বাস পুড়ে ছাই: মালিকের দাবি নাশকতা, পুলিশের ধারণা ঝালাই থেকে আগুন

নতুন বাস কিনে পরিবহন ব্যবসা শুরুর স্বপ্ন দেখেছিলেন আব্দুল কাদের হৃদয়। গতকাল মঙ্গলবার সাজসজ্জার জন্য বাসটি রংপুরে নিয়ে আসেন তিনি। পরিকল্পনা ছিল, প্রয়োজনীয় কাজ শেষে বাসটি নামাবেন জলঢাকা রুটে। কিন্তু ব্যবসা শুরুর আগেই আগুনে পুড়ে ছাই হলো তাঁর নতুন বাস। এতে ১২ থেকে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি

জনপ্রিয় টার্গেট

আকভানের প্রভাবে স্থবির উপকূল, বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কোটি টাকার মাছ

প্রধানমন্ত্রীর জন্মদিনে পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

প্রকাশ: ০৫:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬