০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫৬ বার পঠিত হয়েছে

আজ বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ জন্য শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে আনসার ব্যাটালিয়নের ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গোয়েন্দা ইউনিটও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনেও ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মোতায়েন করা আনসার সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। একই সঙ্গে সড়কে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখা, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তৎপর রয়েছেন তাঁরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাহিনীর তৃণমূল পর্যায়ের তথ্যের ভিত্তিতে যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা, শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা এবং রাষ্ট্রীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সংকটময় পরিস্থিতিতে পেশাদার আচরণ, শৃঙ্খলা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু

রাজধানীর কমলাপুর এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর পানির ট্যাংকের বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ…

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৩৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে মো. সালাহউদ্দিন রিপন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জনপ্রিয় টার্গেট

শ্রীমঙ্গলে হাসিবুল ইসলামের ওপর হামলাকারী শনাক্ত, দাবি পুলিশের

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন

প্রকাশ: ০৬:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬