ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনের ফটকে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে কাপড় বা পলিথিনজাতীয় দাহ্য বস্তু ব্যবহার করে বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে ফটকের একটি অংশ পুড়ে গেছে। বাসভবনটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও সেখানে অবস্থান করেন।

পুলিশ কমিশনার জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসভবনের প্রবেশপথের ফটকে এই হামলা চালিয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেটের মধ্যে যেটা দেখে বুঝা গেল সম্ভবত কোন পলিথিন টাইপের কিছু একটা হয়তোবা জ্বালানি কেরোসিন দিয়ে থ্রো করে আগুনটা দিয়েছে গেটের মধ্যে। পরে হয়তো আগুন ধরে ওই পলিথিন পোড়া শেষ হইছে এবং আগুন শেষে পলিথিনের ছাই নিচে পড়ে আছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম এবং কী ঘটেছে ও কীভাবে হামলাটি চালানো হয়েছে তা খতিয়ে দেখছি। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং ওই এলাকার সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে বা হামলার উদ্দেশ্য উদ্‌ঘাটন করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার ভোরে ৪টি বাস পোড়ানোর ঘটনা ঘটে সিলেটে।

সিলেটে দাঁড়িয়ে থাকা ৪ বাসে আগুন

সিলেটে দাঁড়িয়ে থাকা ৪ বাসে আগুন

সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাস চারটি পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে

বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের…

জনপ্রিয় টার্গেট

মেহেরপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিশেহারা কৃষকেরা, ব্যাপক ক্ষতির আশঙ্কা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনের ফটকে আগুন

প্রকাশ: ১২:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬