ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহাগদল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার (৫৫) এবং ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ (২১)।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে রাতে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে পুলিশের দাবি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এবং সুনির্দিষ্ট ঘটনায় সম্পৃক্ততার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রাম থেকে গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাবিব গোমস্তার ছেলে। একই রাতে উপজেলার ইন্দুরহাট বাজার এলাকা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গোলাম সারোয়ার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে গোলাম সারোয়ারের স্বজনেরা জানান, রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

অন্যদিকে, গত ২৫ অক্টোবর বিকেল আড়াইটার দিকে উপজেলার ইন্দুরহাট এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময়ের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। পুলিশের দাবি, ওই মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আবু সাঈদ। মিছিল থেকে নাশকতা সৃষ্টির পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করা হচ্ছিল বলেও দাবি পুলিশের।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোলাম সারোয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। আর গত ২৫ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে সরাসরি অংশ নেওয়ায় আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেসবুকে সংগঠনের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। গ্রেপ্তার দুজনকে পিরোজপুর আদালতে পাঠানো হচ্ছে।

ইয়াবাসহ আটকের পর শ্বশুরবাড়িতে অভিযান, উদ্ধার ৩ ককটেল ও সরঞ্জাম

পিরোজপুরে ৩০টি ইয়াবাসহ মীর সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কমিটি নেই, নেছারাবাদে বিএনপির তিন গ্রুপে বিপ্লব ও সংহতি দিবস পালন

আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথকাঠি বাজারের সুপারিপট্টি থেকে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বাজার রোড ও তেঁতুলতলা ঘুরে পুরাতন থানা এলাকার রিকশাস্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য…

জমির বিরোধে নেছারাবাদে জামায়াত নেতাকে পিটিয়ে জখম

পিরোজপুরের নেছারাবাদে বাড়িতে ঢুকে জামায়াতে ইসলামীর এক নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

সত্যিই ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন: শেখ হাসিনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক

নেছারাবাদে আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৪:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬