০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

কর্মসূচিতে নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, সরকার বদল হলেও বিচারব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এখনো শেখ হাসিনার ধ্বংস করে রেখে যাওয়া বিচারব্যবস্থার ধারাবাহিকতা চলছে। ক্ষমতা নির্বিঘ্ন করার জন্য ইতিপূর্বে সব সরকারই বিচারব্যবস্থাকে হাতিয়ার করেছে, এখনো তাই চলছে। আমরা বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা দেখতে চাই। বিচারব্যবস্থার স্বাধীনতা চাই।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটি স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়নি। অপরাধ সংঘটনের পর অপরাধী যখন বিচারের আওতায় আসে না, তখন সে অপরাধীই রাষ্ট্রের শাসক হয়ে ওঠে। ত্বকীর ক্ষেত্রে তাই ঘটেছে। তিনি বলেন, শহীদ ত্বকী আমাদের প্রজন্মের নাগরিক, তেরো বছরেও তার বিচার না হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি রাষ্ট্রের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে। আমরা ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচার চাই, চব্বিশের অভ্যুত্থানে নিহত রিয়া গোপের বিচার চাই।

সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রথীন চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুর ইসলাম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার যুগ্ম সমন্বয়ক অঞ্জন দাস, বাসদ জেলা সংগঠক এস এম কাদের, মহিলা পরিষদ নেত্রী শোভা সাহা, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের ওপরের অংশ থেকে কংক্রিটের দুটি খণ্ড চলন্ত ইজিবাইকের ওপর পড়ে চালক আহত হয়েছেন। প্রকল্প পরিচালক ঘটনাটিকে নির্মাণশ্রমিকদের ফেলে যাওয়া কংক্রিটের ব্লক পড়ে যাওয়ার ঘটনা বলে দাবি করেছেন।

মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি অনুমোদন

ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন

প্রকাশ: ১২:২৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬