ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে টহল জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় কুমিল্লা সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

লক্ষ্য হলো অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করা। এ জন্য প্রতিটি সীমান্ত চৌকিকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও বলেন, ডিসেম্বরের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই সেক্টরের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি জানান, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫৫ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সীমান্তে যেকোনো সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সীমান্তে বিজিবির টহল অব্যাহত থাকবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে মনজুর কাদেরকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই চেয়ারম্যানের লোকজনের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চলে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আখাউড়ায় ভোররাতে তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শান্টিংয়ের সময় তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ‘ট’ বগির ১১টি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনে পেট্রল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা

জনপ্রিয় টার্গেট

অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

প্রকাশ: ০৪:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬