ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা কোনো নাশকতার পরিকল্পনা করতে নয়, পিকনিক করতে সেখানে জড়ো হয়েছিলেন।

পুলিশের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে পশ্চিম বিহারপুরের একটি বাড়িতে জড়ো হয়েছেন। তাঁরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ১৯ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের নেতা নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন।

এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন বকুল, আক্কেলপুর এমআর ডিগ্রি সরকারি কলেজের কম্পিউটার অপারেটর হারুনুর রশিদ জনি এবং একই কলেজের প্রহরী জাকির হোসেন রয়েছেন।

তবে আসামিদের স্বজনেরা নাশকতার অভিযোগ অস্বীকার করেছেন। আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহা. মুবারক হোসাইন বলেন, আমার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। ছুটিতে বাড়িতে এসে এক বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিল। পুলিশ তাদের সবাইকে আটক করে নাশকতার মামলা দিয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ তালুকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় মামলা করেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, আসামিরা এক জায়গায় জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। থানার হাজতে জায়গার সংকুলান না হওয়ায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু শাহিন কাদির বলেন, আক্কেলপুর থেকে আটক ১৯ জনকে রাতেই সদর থানার হাজতে রাখা হয়। বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

জয়পুরহাটে ইত্যাদির শুটিংয়ে ২০০ মোবাইল ফোন চুরি, আটক ১

জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃশ্যধারণ দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক গোলাম রতন…

ব্যানারে নেই জিয়ার ছবি, ডিসিকে অপসারণের আলটিমেটাম ছাত্রদলের

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের ঘটনায় জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে জেলা ছাত্রদল। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে..

জয়পুরহাটে ৩ কোটি টাকার প্রাচীন কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন দেশের ৫৭০টি কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ একটি বস্তু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

জনপ্রিয় টার্গেট

জয়পুরহাটে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী আটক

প্রকাশ: ১২:১৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬