স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শামসুদ্দিনের মালিকানাধীন একটি লেপ-তোষকের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী মো. শাহ আলমের ফার্নিচারের দোকানসহ আশপাশের মুদি, হার্ডওয়্যার, সেলুন, ফার্মেসি ও চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ৪০টি দোকানঘর ও সেখানকার মালামাল পুড়ে যায়।
ফার্নিচার ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, ‘দোকানে তিনটি বিয়ের ফার্নিচারের অর্ডার ছিল। টানা কয়েক সপ্তাহ কাজ করে সেগুলো তৈরি করা হয়েছিল। রং করে আগামী দুই-তিন দিনের মধ্যেই সরবরাহ দেওয়ার কথা ছিল। কিন্তু মুহূর্তের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন এতগুলো ফার্নিচারের ক্ষতিপূরণ কীভাবে দেব আর কীভাবে তাদের টাকা ফেরত দেব?’
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ৪০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।’
আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বাসায় ঢুকে হামলা চালিয়ে সর্বস্ব লুটের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রকৌশলীর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
আজ ভোরে খুলনা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনের যাত্রী ছিলেন হাজী মফিজুর। দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন পার হওয়ার পর তিনি জ্ঞান হারালে টহলরত পুলিশের নজরে আসে। এ সময় পাশের যাত্রী ফুল মিয়াকে আটকের পর তাঁর কাছ থেকে ভুক্তভোগীর টাকা ও মোবাইল ফোন পাওয়া যা
দৈনিক টার্গেট 





















