ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় জেব্রার বিনিময়ে ৩টি বাঘ এলো গাজীপুর সাফারি পার্কে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, আজ শুক্রবার ভোরে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে। বাঘ তিনটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। এরা স্বাভাবিক খাবার খাচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সাফারি পার্কে আনা তিনটি বাঘের মধ্যে দুটি নারী ও একটি পুরুষ বাঘ। আপাতত এদেরকে আলাদা বেষ্টনী বা হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। কয়েক দিনের মধ্যে পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে দেওয়া হবে। সেখানে সব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, তিনটি বাঘই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। এদের বয়স কম, এজন্য প্রজননের মাধ্যমে এদের বংশবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি।

পার্কের কর্মকর্তারা আরও জানান, বাঘের বিনিময়ে তিনটি জেব্রা গত বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে এর আগে সাফারি পার্কে দুটি জলহস্তী আনা হয়েছিল। ২০১৮ সালে ঢাকা চিড়িয়াখানায় ৬ টি সিংহ দিয়ে সেখান থেকে আনা হয় জলহস্তী।

মোট ৩,৬৯০ একর আয়তনের গাজীপুর সাফারি পার্কে বর্তমানে ৬০ প্রজাতির প্রায় তিন হাজার প্রাণী রয়েছে। খোলা স্থানে বন্যপ্রাণীর অবাধ বিচরণ দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর ভীড় জমে এখানে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি বা উৎসবের ছুটিতে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থীও আসে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।

শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটির মাথায় আটকা পড়ল চোর

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে আটকা পড়ে চোর। খবর পেয়ে উদ্ধার করতে ছুটে এলেন ফায়ার সার্ভিস। ৩০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

বছরজুড়ে নিরিবিলি, হুমায়ূনের জন্মদিনে সাজছে নুহাশ পল্লী

বছরজুড়ে নুহাশ পল্লীতে তেমন জাঁকজমকপূর্ণ আয়োজন না থাকলেও হুমায়ূন আহমেদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে বদলে যায় সেখানকার পরিবেশ। বিশেষ এই দিনগুলোতে লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা।

গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের সহব্যবস্থাপকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যাহ্নবিরতির পর থেকে শ্রমিকেরা কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। বারবার অনুরোধ করা সত্ত্ব

জনপ্রিয় টার্গেট

‘খাতা-কলমের’ যুগে ফিরছে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

ছয় জেব্রার বিনিময়ে ৩টি বাঘ এলো গাজীপুর সাফারি পার্কে

প্রকাশ: ০৪:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬