০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূকে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ, স্বামী আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় রুমার স্বামী মোহাম্মদ মানিককে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত রুমা একই এলাকার বাহাদুর আলমের মেয়ে।

রুমার আট বছর বয়সী ছেলে মো. লাবিব জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে তার বাবা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে তার মাকে হত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মানিক রুমাকে শারীরিক নির্যাতন করতেন। বাড়ি নির্মাণের কথা বলে একটি এনজিও থেকে নেওয়া ৬০ হাজার টাকাও মানিক হাতিয়ে নেন। এ নিয়ে তাঁদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এর মধ্যে রুমার এক খালাতো বোনকেও বিয়ে করেন মানিক।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গৃহবধূর মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত করছে। তাঁর শরীরে বাইরে থেকে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয়রা মানিককে পুলিশের কাছে সোপর্দ করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল মৌসুমের প্রথম জাহাজ

দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর অবশেষে আবার দারুচিনি দ্বীপের দেশে পা রাখছেন পর্যটকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় আট শতাধিক পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করে এমভি বার আউলিয়া। কক্সবাজার-সেন্ট মার্টিন নৌ রুটে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন পেলেও যাত্রী সংকটে…

ইনানীতে ভাড়া বাসা থেকে সি পার্লের স্পা কর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার কর্মী বলে জানা গেছে।

টেকনাফে ইয়াবার চালান লুটের জেরে দুজনকে পিটিয়ে হত্যা, আহত ২

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান লুটের জেরে দুই ব্যক্তিকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার হওয়া আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয় টার্গেট

গৃহবধূকে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ, স্বামী আটক

প্রকাশ: ১১:৫১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬