ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৫০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ বুধবার দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন বাসস্টপেজ ঘুরে শ্রমিকদের বাড়ি ফেরার এমন চিত্র দেখা গেছে।

মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার আশপাশে রয়েছে ডেনিম্যাক গার্মেন্টস, ফখরুদ্দিন টেক্সটাইল মিল, বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল, হ্যামস গার্মেন্টস ও মেঘনা নীট কম্পোজিটসহ বেশ কয়েকটি রপ্তানিমুখী কারখানা। এসব কারখানায় কাজ করেন হাজারো শ্রমিক।

বেশ কয়েক দিন ধরে গাজীপুর ও শ্রীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় তাঁরা মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সরকারের গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের বেতন নির্ধারণ করে। তবে আজ বুধবার সকালেও শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রীপুর শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে শ্রমিকদের অনেকে বাড়ির উদ্দেশে রওনা হন।

গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কথা হয় ফখরুদ্দিন টেক্সটাইল মিলের শ্রমিক জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি বলেন, ‘শুক্রবারসহ তিন দিনের ছুটি পেয়েছি। আগামী শনিবার কাজে যোগ দেব। কারখানা বন্ধ থাকায় এখানে সময় না দিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছি।’

একই কথা জানান মেঘনা নীট কারখানার শ্রমিক আকলিমা আক্তার। তিনি বলেন, সকালে সহকর্মীরা বিক্ষোভ করলে কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। তাই পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন।

হ্যামস গার্মেন্টসের শ্রমিক বিল্লাল হোসেন বলেন, তিন দিনের ছুটি পেলেও সন্তানদের স্কুল খোলা থাকায় স্ত্রী-সন্তানদের রেখেই গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আজ বুধবার শিল্পাঞ্চলের ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টির মতো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালের তুলনায় দুপুরে পরিস্থিতি স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুরে ৫ কারখানায় বহিরাগতদের হামলা-ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল

গাজীপুরের শ্রীপুরে অন্তত পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে দলবদ্ধ হয়ে কারখানাগুলোর ফটকে হামলা চালানো হয়। কয়েকটি কারখানায় ভেতরে ঢুকেও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ বলছে, শ্রমিকের ছদ্মবেশে বহিরাগত যুবকেরা এসব হামলা চালাচ

‘এই বেতনে সংসার চলবে’ প্রশ্ন গার্মেন্টস শ্রমিকদের

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের পর বোর্ড সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে এই মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের শ্রীপুরের পোশাক শ্রমিকেরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে আজও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসতে থাকেন। সেখানে আসার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করেন।

জনপ্রিয় টার্গেট

ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত

গাজীপুরে ৫০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫

প্রকাশ: ০৪:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬