ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির লোকজনের খোঁজখবর নেন।

ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সাদিক কায়েম। তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কায় কিসলু আরও জানান, এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তাঁদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় মাটির নিচ থেকে পাওয়া ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন একটি মর্টার শেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।

রামগড়ে দেশীয় পিস্তল ও ৫টি গুলিসহ ব্যবসায়ী আটক

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচটি তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটক সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

খাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

গভীর রাতে ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী

প্রকাশ: ০২:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬