০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইঞ্জিন চালু করতেই উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে অর্ধডুবি আরও দুই জাহাজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

এ ঘটনায় জাহাজটির অপারেটর অচেতন হয়ে পড়লে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ‘নির্ভীক’ জাহাজটি বরিশাল নৌবন্দরের নির্ধারিত স্থানে রাখা হয়। জাহাজটির ২৫০ মেট্রিক টন ওজনের নৌযান উদ্ধারের সক্ষমতা রয়েছে। এর বুমের সামনের অংশও প্রায় সমান ওজনের। সেটি ভেঙে পড়ায় পুরো জাহাজটি ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

জাহাজটির ডুবুরি মো. মিন্টু জানান, বুম পরিষ্কার করার জন্য সেটির ওপর ওঠার সুবিধার্থে ইঞ্জিন চালু করে বুমটি উঁচু করার চেষ্টা চলছিল। এ সময় হঠাৎ ইঞ্জিন অকার্যকর হয়ে যায়। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে বিকট শব্দে বুমটি নিচে ভেঙে পড়ে। পরে সেটি পাশের দুটি নোঙর করা জাহাজের ওপর আছড়ে পড়ে।

জাহাজটির মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, প্রতি সপ্তাহে বুম পরিষ্কার করা হয়। এটি সচল রাখতে প্রতিদিন একবার পরীক্ষামূলকভাবে ইঞ্জিন চালু করা হয়। আজ সকালে পরিষ্কার করার প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।

জাহাজটির কমান্ডার ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকী বলেন, প্রাথমিকভাবে ইঞ্জিনের কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভেঙে পড়া বুম উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে সংস্থাটির আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে।

হিজলায় তেলবাহী ট্যাংকারের ঢেউয়ে ৩৫ যাত্রী নিয়ে ট্রলারডুবি

বরিশালের হিজলা উপজেলায় তেলবাহী ট্যাংকারের সৃষ্ট ঢেউয়ে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি খেয়া ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুরাতন হিজলার মেঘনা নদীর বাউশিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, অন্য একটি ট্রলারের যাত্রী ও ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় ট্রলারে…

চিকিৎসককে মারধরের পর ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার যুবদল নেতা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের মামলায় গ্রেপ্তার এড়াতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন করেছিলেন যুবদল নেতা ইমরান হোসেন সালাম। তবে শেষ রক্ষা হয়নি। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়ায় নাশকতার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা

ইঞ্জিন চালু করতেই উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে অর্ধডুবি আরও দুই জাহাজ

প্রকাশ: ০৬:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬