ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অব্যবস্থাপনায় আকর্ষণ হারাচ্ছে ইকোপার্ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

সম্প্রতি পার্কে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে খনন ও পরিষ্কার না করায় লেকের পানি অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। শিশুপার্কে নেই পর্যাপ্ত রাইড। ১০টি পিকনিক স্পটের বেশির ভাগই সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পুরো পার্কে শৌচাগার রয়েছে মাত্র দুটি। নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা। এর সঙ্গে অপরিচ্ছন্ন সিঁড়ি ও ভাঙাচোরা সড়ক দর্শনার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। পার্কজুড়ে হাতি, মৎস্যকুমারীসহ বিভিন্ন ভাস্কর্য আছে। কিন্তু সেগুলোর রং উঠে ফ্যাকাশে হয়ে গেছে।

পার্কটির নিরাপত্তা ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও রয়েছে নানা সমস্যা। এর মধ্যে অন্যতম বন্য হাতির বিচরণ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সীমানাপ্রাচীর না থাকায় প্রায়ই হাতি পার্কের ভেতরে ঢুকে দোকানপাট ও মালামাল নষ্ট করে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। হাতির কারণে পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে পার্কটি ৬৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। তবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইজারা ও পরিচালনা নিয়ে জটিলতা দেখা দেয়। পরে ২৮ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হলেও কাঙ্ক্ষিত ইজারাদার পাওয়া যায়নি। এ কারণে ২ নভেম্বর পুনরায় দরপত্র আহ্বান করা হয়। ৮ নভেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এবার দুজন ইজারাদার দরপত্র জমা দিয়েছেন। বর্তমানে তাঁদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আব্দুল করিম বলেন, আগের দরপত্রে কাগজপত্রের জটিলতাসহ বিভিন্ন কারণে কাঙ্ক্ষিত ইজারাদার পাওয়া যায়নি। এবার দুজন ইজারাদার দরপত্র জমা দিয়েছেন। তাঁদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ইজারাদার চূড়ান্ত করা হবে।

ময়মনসিংহ বন বিভাগের শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, পার্কে জনবলসংকট রয়েছে। কিছু স্থাপনা সংস্কার করা হয়েছে। সীমানাপ্রাচীর নির্মাণ, লেক খননসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে।

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ চালকলের গাড়ি খাদে পড়ে হোসাইন আলম নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনায় তাঁর সহকারী সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন।

মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু

প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে আপত্তি ছিল একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের। আজ জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষ

শেরপুরে ইয়াবাসহ ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে আটক

শেরপুরের নকলায় ৬২ পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার গৌড়দ্বার বাজারসংলগ্ন সেভেন স্টার ইটভাটার পাশ থেকে তাঁকে আটক করা হয়। আটক রানা মিয়া উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে।

জনপ্রিয় টার্গেট

অব্যবস্থাপনায় আকর্ষণ হারাচ্ছে ইকোপার্ক

প্রকাশ: ০১:৪৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬