০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সম্পদের অভিযোগ, ফেনীর সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাগুলো করেন।

দুদকের মামলা সূত্রে জানা গেছে, হাজী রহিম উল্লাহর বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে নিজের ও স্ত্রীর নামে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

৬৭ বছর বয়সী রহিম উল্লাহ ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া এবং অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

পরশুরাম পৌরসভার সাবেক মেয়র সাজেলের বিরুদ্ধে ৬ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ২৮ হাজার ৮২৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে।

৪৬ বছর বয়সী সাজেল দুই মেয়াদে পরশুরাম পৌরসভার মেয়র ছিলেন। তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

লুৎফুর নাহার চৌধুরীর বিরুদ্ধে স্বামীর সঙ্গে যোগসাজশে ৫৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। ৪৪ বছর বয়সী লুৎফুর নাহারের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আদালত পরিদর্শক মো. ইদ্রিস বলেন, ‘দুদকের অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।’

২০২৪ সালের ১২ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে হাজী রহিম উল্লাহকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাঁকে ফেনী সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেল আত্মগোপনে রয়েছেন।

টিকটকের জন্য অশ্লীল ভিডিও-ছবি ধারণ করার অভিযোগে দশম শ্রেণির ছাত্রী বহিষ্কার

বিদ্যালয়ের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরে বিদ্যালয় প্রাঙ্গণে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ফেনীর পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়।

সোনাগাজীতে মাদকসেবীদের অত্যাচারে ৪ মাস বাড়িছাড়া ফারুকের পরিবার

ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে মাদকসেবীদের উৎপাত ও চুরির অভিযোগে চার মাস ধরে বাড়িছাড়া থাকার দাবি করেছে ঢাকায় কর্মরত ওমর ফারুকের পরিবার। অভিযোগ না পেলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সোনাগাজী মডেল থানা-পুলিশ।

দিল্লির প্রেসক্রিপশনে চলছে রাষ্ট্রব্যবস্থা: ফেনীতে জাবের

বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা এখনো দিল্লির প্রেসক্রিপশনে চলছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তাঁর দাবি, দিল্লির আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করা না গেলে রক্তের বিনিময়েও বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রিত্ব গ্রহণের আগেই নেতানিয়াহু-আইজেনকট বিরোধ, অ্যাটর্নি জেনারেলকে হস্তক্ষেপের অনুরোধ

অবৈধ সম্পদের অভিযোগ, ফেনীর সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: ১২:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬