• ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

দৈনিক টার্গেট • ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে এ পর্যন্ত ১৮৯টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১১২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।
বিমানবন্দর ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী (এএসএম, ফ্লাইট ম্যানেজমেন্ট) এ তথ্য জানিয়েছেন। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, প্রভাবিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, রিয়াদ এয়ারের ২৫টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, প্রভাবিত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের ফ্লাইটেই প্রভাব পড়ছে। এতে সৌদিগামী এবং সৌদি আরব হয়ে অন্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

টানা পঞ্চমবারের মতো ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করল ইউএস-বাংলা এয়ারলাইনস। এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ সালসহ ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন’ পুরস্কারে ভূষিত হয়েছিল দেশের অন্যতম সেরা এই বিমান সংস্থা।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’ শেষ হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ক্রীড়া উৎসবের পর্দা নামে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।