ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা, গুপ্তচরবৃত্তি আর যৌনতার বাইরে এনভিডিয়ার গল্পটি অনেক বড়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩৬ বার পঠিত হয়েছে

দীর্ঘদিন ধরেই চীনের বাজারে এনভিডিয়ার চিপ বিক্রির পক্ষে অবস্থান নিয়ে আসছিলেন হুয়াং। ২০২৫ সালে মিলকেন ইনস্টিটিউটের এক সম্মেলনে তিনি বলেছিলেন, চীনে এআই চিপের বাজার একসময় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

তবে চীনের সামরিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা বাড়ানোর আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন দেশটিতে উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। পরে মার্কিন নিয়ম মেনে চীনের জন্য তুলনামূলক কম শক্তিশালী চিপ তৈরি করলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেটি বিক্রিতেও বাধা দেয়। এতে এনভিডিয়ার সম্ভাব্য ৫৫০ কোটি ডলারের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

এনভিডিয়ার গ্রাহক সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড এখন মার্কিন তদন্তের মুখে। প্রতিষ্ঠানটির নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের অভিযোগও সামনে এসেছে। মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ অমান্য করে উন্নত সেমিকন্ডাক্টর চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে ৪০০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে।

এ ঘটনায় আলোচনায় এসেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক সুপার মাইক্রো কম্পিউটারও। গত মার্চে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে এনভিডিয়ার চিপযুক্ত ২৫০ কোটি ডলারের সার্ভার চীনে পাচারের অভিযোগ আনা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে।

এনভিডিয়ার ব্যবসায়িক মডেল নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। এআই অবকাঠামো নির্মাণে ৫০০ বিলিয়ন ডলারের বেশি ঋণ দেওয়ার উদ্যোগে অ্যাপোলো, ব্ল্যাকরক, গোল্ডম্যান স্যাকসসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে এনভিডিয়া। পাশাপাশি ওপেনএআইয়ের বিশাল ডেটা সেন্টার প্রকল্পে এ বছর ১০৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়ার বিনিয়োগ ও অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান আবার এনভিডিয়ার পণ্য কিনছে—এ ধরনের পারস্পরিক অর্থায়ন নিয়েও উদ্বেগ রয়েছে।

এদিকে, হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপনের অভিযোগে সোমবার (১৬ নভেম্বর) একটি শেয়ারহোল্ডার মামলা হয়েছে। সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, প্রয়োজনে কংগ্রেস তাঁকে সাক্ষ্য দিতে বাধ্য করতে সমন জারি করতে পারে। ফলে ব্যক্তিগত বিতর্ক ছাড়িয়ে এনভিডিয়ার ব্যবসা, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিরাপত্তা এবং বৈশ্বিক এআই অর্থনীতির ভবিষ্যৎ এখন নতুন করে আলোচনায় এসেছে।

তেলের যুগ পেরিয়ে বিশ্ব এখন ‘বিদ্যুতের যুগে’ প্রবেশ করেছে: আইইএর প্রধান

বিশ্ব কয়লা, তেল ও গ্যাস-নির্ভর জ্বালানির যুগ পেরিয়ে এখন দৃঢ়ভাবে ‘বিদ্যুতের যুগে’ প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল। তাঁর মতে, আগামী এক দশকে বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গত এক দশকের তুলনায় দ্বিগুণের বেশি বাড়বে।

জনপ্রিয় টার্গেট

মিথ্যা, গুপ্তচরবৃত্তি আর যৌনতার বাইরে এনভিডিয়ার গল্পটি অনেক বড়

প্রকাশ: ১২:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬