দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দিতে কবিতা ও আলোকচনায় মুখর ছিল রাজধানীর কাটাবন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে কবিতা ও আলোচনা সভা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৩২৩ বার পঠিত হয়েছে

দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয় শীর্ষক এক মননশীল আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর কাটাবনের চিহ্নিত চাইনিজ রেস্টুরেন্টে।

২৮ জুলাই সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম সুমন এর পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজক ছিল উদীয়মান বাংলাদেশ একটি সামাজিক সচেতনতা ও কল্যাণভিত্তিক সংগঠন।

অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল, দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি এবং সাংস্কৃতিক আবেগকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। আয়োজক সংগঠন উদীয়মান বাংলাদেশ -এর মূল স্লোগান “জীবন যেন যায় কল্যাণে” এই বক্তব্যের সাথেই মিশে ছিল গোটা অনুষ্ঠানের ভাবনা ও পরিবেশনা।

সভার শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন- দুর্নীতি কেবল রাষ্ট্রের উন্নয়ন নয়, সমাজের শৃঙ্খলাকেও নষ্ট করে। তাই এর বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু সরকারের নয়, বরং নাগরিকদের নৈতিক দায়িত্ব বহন করে। সভায় কবিরা তাঁদের কবিতার মাধ্যমে দুর্নীতির ভয়াবহতা এবং জনগণের করণীয় নিয়ে জোরালো বার্তা তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে, শিক্ষাব্যবস্থা, প্রশাসনিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও চাকরি খাতসহ প্রতিটি স্তরে দুর্নীতির কুফল। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং তাদের মাঝে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যেই এ ধরনের সাহিত্যভিত্তিক আয়োজনের প্রয়োজনীয়তার কথা  বলেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কবি, সাহিত্যিক, শিক্ষার্থী, সমাজকর্মী ও সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন। কবিতা পাঠের অংশে কবিরা তাঁদের নিজস্ব রচনায় সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং সম্ভাবনাময় বাংলাদেশের ছবি ফুটিয়ে তোলেন।

উল্লেখ্য, “উদীয়মান বাংলাদেশ” বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে নিয়মিতভাবে জন সমাজের উদ্দেশ্যে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে।

এই আয়োজন শুধু একটি কবিতা পাঠ বা আলোচনা সভা ছিল না, এটি ছিল দুর্নীতিবিরোধী ভাবনার একটি সাংস্কৃতিক প্রতিবাদ, যা মানুষের মনে দাগ রেখে যাবে।

এ ধরনের উদ্যোগ সমাজকে সচেতন ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক ও উপস্থিত সকলে।

দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দিতে কবিতা ও আলোকচনায় মুখর ছিল রাজধানীর কাটাবন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে কবিতা ও আলোচনা সভা

প্রকাশ: ০৬:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫