ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের দুই দিন পর গভীর রাতে মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নিহত বাবু উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সির তালুক গ্রামের নয়ন মল্লিকের ছেলে। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় বাবু। এরপর সে আর ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয়রা দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশেই আবেগঘন চিরকুট

​বরিশালের মুলাদীতে খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ…

বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি (আয়রন ব্রিজ) প্রায় তিন বছর কঙ্কালসার। সেতুটির কংক্রিটের মেঝের প্রায় পুরোটা ভেঙে পড়ে গেছে। টিকে আছে লোহার কাঠামো। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়েই প্রাণ হাতে নিয়ে খাল পার হচ্ছে শিক্ষার্থীসহ বহু মানুষ।

বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে আজ বৃহস্পতিবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন আর ধোঁয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের স্টাফ ও আশপাশের লোকজন দ্রুত নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়েছিল। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জনপ্রিয় টার্গেট

শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিখোঁজের দুই দিন পর গভীর রাতে মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ

প্রকাশ: ০৪:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬