ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪৯ বার পঠিত হয়েছে

ফেসবুকে ন্যান্‌সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘যাঁরা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাঁদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝা, সম্মান দেখানো এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে বরণ করে নিতে পারব। সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

গানের সূত্র ধরেই ন্যান্‌সি ও মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। এই দম্পতির সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

মহসিন মেহেদীর সঙ্গে এটি ছিল ন্যান্‌সির তৃতীয় সংসার। এর আগে ২০০৬ সালে ভালোবেসে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। ছয় বছর পর ২০১২ সালের ২৪ মে সেই দাম্পত্যের ইতি ঘটে; ওই সংসারে তাঁদের মেয়ে রোদেলা। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্‌সি। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে এই সংগীতশিল্পীর।

আইসিইউতে চিকিৎসাধীন নাট্যজন মামুনুর রশীদ

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নাট্যজন মামুনুর রশীদকে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি।

স্পিলবার্গের প্রথম ওয়েস্টার্ন সিনেমায় তিন অস্কারজয়ী তারকা

দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে সায়েন্স ফিকশন, অ্যাকশন, অ্যাডভেঞ্চার থেকে শুরু করে নানা ঘরানার সিনেমা উপহার দিয়েছেন স্টিভেন স্পিলবার্গ। তবে কখনো ওয়েস্টার্ন সিনেমা পরিচালনা করেননি। এবার প্রথমবারের মতো ওয়েস্টার্ন ঘরানায় পা রাখতে যাচ্ছেন এই কিংবদন্তি নির্মাতা।

প্রথম মা হিসেবে ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন জেনিফার

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫ তম আসরে বিজয়ীর মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। এর মাধ্যমে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম কোনো ‘মা’ হিসেবে মিস ইউনিভার্স হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

জনপ্রিয় টার্গেট

৬৬ দিনের মাথায় চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

প্রকাশ: ১২:১৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬