ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্স: মাহির দুঃখ প্রকাশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

এ বছর প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছিলেন সেরা ৩০-এ। এবার মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে পূরণ হয়নি প্রত্যাশা। প্রত্যাশিত ফল না আসায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মাহি।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সামিরা খান মাহি জানান, দেশবাসীর মতো তাঁর নিজেরও অনেক প্রত্যাশা ছিল। বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি।

ফেসবুকে মাহি লেখেন, ‘অন্য সবার মতো আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

মাহি আরও লেখেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারা জীবনের জন্য মনে থেকে যায়। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়। বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। এই ক্যাটাগরিতে অনেক গুরুত্ব দিয়েছিলেন মাহি ও মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। নিয়মিত দর্শকদের উৎসাহিত করেছেন ভোট দিতে। এর ফলও মিলছিল প্রতিদিন। পিপলস চয়েস ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ আসেনি মাহির নাম।

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

গানের সূত্র ধরেই ন্যান্‌সি ও মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। এই দম্পতির সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

সংগীতাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ। আগামী ১৬ ডিসেম্বর তাঁর হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা।

আইসিইউতে চিকিৎসাধীন নাট্যজন মামুনুর রশীদ

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নাট্যজন মামুনুর রশীদকে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি।

জনপ্রিয় টার্গেট

পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ব্যাপক মোতায়েনের পরিকল্পনা

মিস ইউনিভার্স: মাহির দুঃখ প্রকাশ

প্রকাশ: ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬