ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

জাকির হোসেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। গতকাল মঙ্গলবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাইয়ে দেবিদ্বারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং জুলাই-সংশ্লিষ্ট মামলার আসামি, তারা থানার আশপাশে ঘোরাফেরা করলেও গ্রেপ্তার হচ্ছে না। আওয়ামী লীগের পদধারী কোনো নেতাকেও আটক করতে দেখা যায় না। অথচ নিরীহ মানুষকে প্রতিদিন গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। জুলাইয়ের পক্ষে যারা রাস্তায় নেমেছিলেন, তাঁদেরও আটক ও হয়রানি করা হচ্ছে। এ হয়রানি থেকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরাও রেহাই পাচ্ছেন না।’

দেবিদ্বার থানা-পুলিশের সমালোচনা করে মোবাইল ফোনে হাসনাত বলেন, ‘আমার সুনাম ক্ষুণ্ন করতে পুলিশ যা খুশি তাই করছে। প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমার কাছে আসছে।’

জাকিরের স্ত্রী ও সাবেক পৌর কাউন্সিলর শারমিন আক্তারের অভিযোগ, কোনো মামলা বা অভিযোগের কথা না জানিয়ে মঙ্গলবার রাতে একদল পুলিশ তাঁদের বাড়িতে যায়। জমিজমাসংক্রান্ত বিরোধের বিষয়ে কথা বলার জন্য তাঁর স্বামীকে থানায় ডেকে নিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কারও প্ররোচনায় পুলিশ এমনটি করেছে বলেও দাবি করেন তিনি।

জানতে চাইলে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীন জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ নিয়োগের কাজে ব্যস্ত থাকায় তিনি এ বিষয়ে খোঁজ নিতে পারেননি।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার মৃত আদম আলীর ছেলে।

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিশুখাদ্যে সিঁদুর ও কাপড়ের রং ব্যবহার, ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার বুড়িচংয়ে শিশুখাদ্যে নিষিদ্ধ কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে রোগ শনাক্তকরণ পরীক্ষায় (প্যাথলজিক্যাল টেস্ট) বাড়তি ফি নেওয়া এবং রোগীদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমান

জনপ্রিয় টার্গেট

গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

প্রকাশ: ১২:১৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬