ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দিনেই হারের শঙ্কায় বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ১৫০ রান করেন মার্কোস অ্যাকারমান। এটা তাঁর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরি করেছেন ভিয়ান মুলডারও (১০০)। টেস্টে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। ছয়বার পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে পাঁচবারই তিন অঙ্ক ছুঁয়েছেন। আর আজ তৃতীয় দিনে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিল তারা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম-মাহফিজুল ইসলাম রবিনের পঞ্চাশোর্ধ্ব রানের জুটি দেখে মনে হতেই পারে, কী দুর্দান্ত তাঁরা খেলেছেন। বাস্তবে ব্যাপারটা ছিল ভিন্ন। বেশ কয়েকবার আউট হতে হতে তাঁরা বেঁচে গিয়েছেন। ব্যাটের কানায় লেগে অনেকবার চার হয়েছে।

এমনকি রবিন-তামিমের জুটি ভাঙতে পারত ৩৫ রানে। নবম ওভারের চতুর্থ বলে কাগিসো রাবাদার হঠাৎ লাফিয়ে ওঠা বল কাট করতে যান রবিন। তবে এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে চলে গেলেও দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম সেটা মিস করেছেন। রবিনের রান তখন ২১।

তামিম-রবিনের উদ্বোধনী জুটিতে এসেছে ৮৭ বলে ৫৮ রান। ১৫তম ওভারের তৃতীয় বলে মুলডারের হঠাৎ লাফিয়ে ওঠা বল কাট করতে যান তামিম। উইকেটরক্ষক রায়ান রিকেলটন সহজেই সেটা তালুবন্দী করেছেন। ৪৮ বলে ৪ চারে ২৯ রান করেন তামিম। একই ৫৮ রানেই বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মুমিনুল গ্ল্যান্স করতে গিয়ে ক্যাচ তুলে দেন রিকেলটনের হাতে। ৫ বল খেলেও বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার কোনো রান করতে পারেননি।

ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি রবিনের কাছে পাওয়া যখন সময়ের ব্যাপার, তখনই খায় ধাক্কা। ২২তম ওভারের পঞ্চম বল ছেড়ে দিলে মার্কো ইয়ানসেন এলবিডব্লিউর আবেদন করেন।

হতাশার মাঝে সুখবর পেলেন লিটন-হৃদয়

হতাশার মাঝে সুখবর পেলেন লিটন-হৃদয়

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে বাজে এক সময় পার করছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ায় এখন দলটির সামনে ইনিংস পরাজয়ের শঙ্কা। এমনকি লিটন দাসও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে সুখবর পেলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।

‘৯১ রানে অলআউটের পর বাংলাদেশের পরের ব্যাটিং কোচ কে’

বাংলাদেশের ব্যাটিং ভরাডুবি নতুন কোনো ঘটনা নয়। বোলাররা নিজেদের সেরাটা দিলেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের হারতে হয় একের পর এক ম্যাচ। এবার দক্ষিণ আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টাইনকে নেওয়া হলেও বদলায়নি চিত্র। সাবেক বাংলাদেশি ক্রিকেটার আফতাব আহমেদ তাই এমন অবস্থা দেখে সমালোচনা ক

জনপ্রিয় টার্গেট

বর্ষসেরার লড়াইয়ে মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

তৃতীয় দিনেই হারের শঙ্কায় বাংলাদেশ

প্রকাশ: ০৪:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬