নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ শিক্ষার্থীদের নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা এবং ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ৫ম সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম চলবে। আগে নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। এরইমধ্যে যারা নির্ধারিত পুরোনো ফি দিয়ে নিবন্ধন করেছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। তবে সনদ ফি ও অতিথি নিবন্ধন ফি অপরিবর্তিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের নিবন্ধন ফি কমানো হয়েছে। আগে শিক্ষার্থীরা ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ জমা দিয়েছেন। এখন অতিরিক্ত অর্থ একই ইলেকট্রনিক পদ্ধতিতে ফেরত দেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে সমাবর্তনের নিবন্ধন কমিটি সিদ্ধান্ত নেবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আমি মনে করি, সমাবর্তন প্রতিটি শিক্ষার্থীর জীবনে একবার আসে। সুতরাং, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে আমরা নিবন্ধনের সময় বাড়িয়েছি এবং ফি কমিয়েছি। যদিও এতে আমাদের কিছুটা ব্যয়ভার বহন করতে কষ্ট হবে। তবুও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দৈনিক টার্গেট 



























