ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ মানুষের কথা শোনার কেউ কি নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

কিন্তু বাস্তবতা যেন অনেক ক্ষেত্রেই ভিন্ন। সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা ভোগান্তি পোহাতে হয়। সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে অনেক সময় কর্মকর্তাদের অসহযোগিতা, অবহেলা কিংবা তাচ্ছিল্যের শিকার হতে হয়। কোনো কোনো ক্ষেত্রে দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা মেলে না। আবার সেবা পাওয়া গেলেও তার পেছনে ব্যয় করতে হয় সময় ও শ্রম। উবে যায় মানসিক শান্তি।

ধরা যাক, একজন মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেন। সেখানে তাঁকে নানা নিয়ম, সীমাবদ্ধতা কিংবা অজুহাতের মুখোমুখি হতে হয়। কখনো চিকিৎসকের সংকট, কখনো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা কিংবা ওষুধের সংকট থাকে। অথচ একই হাসপাতালে কোনো প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা কিংবা পরিচিত সাংবাদিক গেলে অনেক ক্ষেত্রেই দ্রুত ও গুরুত্বসহকারে সেবা পাওয়ার ঘটনাও দেখা যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকারি হাসপাতালের সেবা কি সবার জন্য সমান নয়?

হাসপাতালের খাবারের মান নিয়েও রয়েছে প্রশ্ন। রোগীদের জন্য বরাদ্দ খাবার কতটা পুষ্টিকর ও মানসম্মত, তা নিয়ে অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলেও সাধারণ মানুষকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়। কখনো জানা যায়, সরবরাহের সঙ্গে প্রভাবশালী কোনো ব্যক্তি কিংবা তাঁর স্বজন জড়িত। ফলে অনিয়ম দেখেও অনেকেই প্রতিবাদ করার সাহস পান না।

সাংবাদিকেরা এসব অভিযোগ ও অনিয়মের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করেন। কিন্তু প্রতিবেদন প্রকাশের পর প্রতিকার কতটা পাওয়া যায়, তা নিয়েও প্রশ্ন থেকে যায়। অনেক সময় অভিযোগের তদন্ত, ব্যবস্থা গ্রহণ কিংবা অনিয়ম বন্ধের কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। পরিস্থিতি এমন, যেন সাংবাদিকের দায়িত্ব শুধু প্রতিবেদন প্রকাশ করা, আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব কেবল প্রতিবেদনটি দেখা। অথচ একটি প্রতিবেদনের উদ্দেশ্য শুধু তথ্য প্রকাশ নয়; অনিয়মের প্রতিকার এবং মানুষের অধিকার নিশ্চিত করার পথ তৈরি করাও।

দুঃখজনক হলো, এসব অনিয়ম তুলে ধরতে গিয়ে অনেক সময় সাংবাদিকদেরই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরাগভাজন হতে হয়। অনিয়মের প্রতিবেদন প্রকাশ করলে সাংবাদিককে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। অথচ সাংবাদিকের সঙ্গে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরোধ থাকার কথা নয়। সাংবাদিকের কাজ প্রশ্ন তোলা, তথ্য তুলে ধরা এবং জনস্বার্থে জবাবদিহি নিশ্চিত করার পরিবেশ তৈরি করা। সেই প্রশ্নের উত্তর দেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

শুধু হাসপাতাল নয়, দেশের বিভিন্ন সরকারি দপ্তর ও সেবাপ্রতিষ্ঠানেও কমবেশি একই ধরনের চিত্র দেখা যায়। কোথাও নিয়মের চেয়ে ব্যক্তিগত পরিচয় বড় হয়ে ওঠে, কোথাও রাজনৈতিক প্রভাবের কাছে প্রশাসনিক নিয়ম অসহায় হয়ে পড়ে। আবার কোথাও সাধারণ মানুষের ন্যায্য সেবা পাওয়ার পথেই তৈরি হয় অদৃশ্য বাধা। ফলে নাগরিকের অধিকার কাগজে-কলমে থাকলেও বাস্তবে তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার সাধারণ মানুষ। তাঁদের করের টাকায় রাষ্ট্রের প্রতিষ্ঠান চলে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়, হাসপাতাল ও সেবাপ্রতিষ্ঠান পরিচালিত হয়। অথচ সেই মানুষই যখন নিজের অধিকারটুকু চাইতে গিয়ে অবহেলা ও বৈষম্যের শিকার হন, তখন রাষ্ট্রের সেবাব্যবস্থার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে।

আমরা এমন একটি ব্যবস্থা চাই, যেখানে হাসপাতালে চিকিৎসা পেতে কাউকে পরিচয় দিতে হবে না, সরকারি দপ্তরে সেবা পেতে কারও সুপারিশ লাগবে না, অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে কাউকে প্রভাবশালীদের রোষানলে পড়তে হবে না। যেখানে একজন সাধারণ নাগরিক ও একজন প্রভাবশালী ব্যক্তি একই নিয়মে, একই মর্যাদায় সেবা পাবেন।

সাংবাদিকের প্রতিবেদনকে প্রতিপক্ষের অভিযোগ হিসেবে না দেখে সংশোধনের সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। কোনো প্রতিবেদনে ভুল থাকলে তথ্য-প্রমাণ দিয়ে তার প্রতিবাদ করা যেতে পারে। কিন্তু অনিয়মের তথ্য প্রকাশ করায় সাংবাদিককে শত্রু ভাবা কিংবা প্রতিবেদন উপেক্ষা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাধারণ মানুষ রাষ্ট্রের কাছে অসাধ্য কিছু চান না। তাঁরা চান ন্যায্য অধিকার, মানসম্মত সেবা, দ্রব্যমূল্যের সহনীয় অবস্থা এবং নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান যদি এই মৌলিক প্রত্যাশাগুলো পূরণে আন্তরিক হয়, তাহলে মানুষের মধ্যে আস্থা ফিরবে।

প্রশ্ন হলো, সাধারণ মানুষের এই নিত্যদিনের দুঃখ-দুর্দশা দেখার দায়িত্ব কার? তাঁদের অভিযোগ শোনার, অনিয়মের প্রতিকার করার এবং নাগরিকের অধিকার নিশ্চিত করার দায়িত্ব যাঁদের, তাঁরা কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন? এই প্রশ্নগুলোর উত্তর শুধু আশ্বাসে নয়, কাজের মাধ্যমে দিতে হবে। কারণ একটি রাষ্ট্রের সাফল্য কেবল উন্নয়নের পরিসংখ্যানে নয়, তার নাগরিক কতটা সম্মান, নিরাপত্তা ও অধিকার নিয়ে বেঁচে থাকতে পারছেন, তার মধ্যেই প্রতিফলিত হয়।

নাম পরিবর্তনের আবর্তে ক্যাম্পাস

নাম পরিবর্তনের আবর্তে ক্যাম্পাস

একটি বিশ্ববিদ্যালয়ের পরিচয় গড়ে ওঠে তার গবেষণা, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের সাফল্যের ওপর ভিত্তি করে। বিশ্বজুড়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব স্বকীয়তা, মুক্তবুদ্ধির চর্চা এবং স্বায়ত্তশাসনের জন্য পরিচিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষ…

প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব নয়: ড. সাজ্জাদ সিদ্দিকী

সাক্ষাৎকার /প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব নয়: ড. সাজ্জাদ সিদ্দিকী

ড. সাজ্জাদ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান। সাম্প্রতিক সময়ে খুলনা নগরীতে ভয়াবহ রকম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ এবং প্রতিকার নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন…

ভালোবাসার অনন্য নজির কুকুর আশ্রয়কেন্দ্র

বিখ্যাত রুশ কথাসাহিত্যিক আন্তন চেখভের একটি গল্প হলো ‘ক্যাশটানকা’। বিশ্বসাহিত্যে কুকুর নিয়ে এ রকম গল্প চোখে পড়ে না। ক্যাশটানকা হলো একটি ছোট সংকর জাতের কুকুর। কিন্তু কুকুরটাকে থাকতে হতো কাঠমিস্ত্রির কাছে।

জনপ্রিয় টার্গেট

সাধারণ মানুষের কথা শোনার কেউ কি নেই

প্রকাশ: ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬