ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে নারীর ওপর পুরুষের অধিকার প্রতিষ্ঠার লাইসেন্স নয়—স্ত্রী হত্যা মামলার রায়ে আদালত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩ এর ভারপ্রাপ্ত বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ে নিহত খবিরুন নেছার স্বামী নুরুল আফসারকে আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়।

রায় পর্যবেক্ষণে বিচারক বলেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ কিংবা দাম্পত্য কলহ স্বামীকে তাঁর প্রতি নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না। একজন স্ত্রীও স্বতন্ত্র মানুষ। তাঁর রয়েছে নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার।

রায়ে আরও বলা হয়েছে, দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা রয়েছে, কিন্তু সহিংসতার কোনো বৈধতা নেই। ক্রোধের মুহূর্তে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবন কেড়ে নেয় না, সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে। সমাজকে উপলব্ধি করতে হবে, স্ত্রী স্বামীর সম্পত্তি নন; তিনি একজন স্বতন্ত্র মানুষ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালোবাসার সম্পর্কে অধিকার থাকতে পারে, কিন্তু নির্যাতনের অধিকার কারও নেই।

পর্যবেক্ষণে আরও বলা হয়, মামলাটির সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, আসামি মো. নুরুল আবসার তাঁর স্ত্রী ভিকটিম মোছা. খাবিরুন নেছাকে হত্যা করেছেন। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে ভিকটিমের শরীরে ব্যাপক মারধরের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে আসামি নুরুল আবসারের সঙ্গে ভুক্তভোগী মোছা. খবিরুন নেছার বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার প্রায়ই তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে মারধর করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্বামীর বাসায় ফিরে আসেন খবিরুন নেছার। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নুরুল আবসার তাঁকে মারধর করে বাসা থেকে চলে যায়। ওই দিন দুপুরের দিকে ভাড়াটিয়ারা ভিকটিম খবিরুনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহতের ভাই বাদী মো. জব্বার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে মামলায় গ্রেপ্তার হওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল আবসার। সেখানে স্ত্রীর পরকীয়ার কথা উল্লেখ করে কলহের শুরু হয় বলে জানান তিনি। মামলাটির তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম। একই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে বিচার শুরুর হয়। মামলায় দশজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি…

গ্রামীণ ব্যাংকে হামলার ধরনে মনে হচ্ছে নির্দেশ আসছে ওপরের মহল থেকে: ড. ইউনূস

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক হামলার ধরন দেখে মনে হচ্ছে, এসব হামলার নির্দেশ আসছে ওপরের মহল থেকে—এমন মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় পেট্রলবোমা দিয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে

এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, তা আরও সুসংহত করতে চায় সরকার। তিনি বলেছেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি

জনপ্রিয় টার্গেট

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিয়ে নারীর ওপর পুরুষের অধিকার প্রতিষ্ঠার লাইসেন্স নয়—স্ত্রী হত্যা মামলার রায়ে আদালত

প্রকাশ: ০৬:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬