ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

দুপুরের পর সুইডেন আসলামকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। সুইডেন আসলামের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

সুইডেন আসলামকে গতকাল রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের বটতলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। নিহত টিটন ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক ছিলেন।

হত্যাকাণ্ডের পর গত ২৯ এপ্রিল টিটনের ভাই সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এজাহারে আসামির তালিকা অজ্ঞাতনামা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়েছিল।

এজাহারে বলা হয়, মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী ও তাদের সহযোগী আরও পাঁচ-সাতজন এই হামলায় অংশ নেয়।

রিমান্ড আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার ও পলাতক অন্য আসামিদের সঠিক অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের লক্ষ্যে সুইডেন আসলামকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘সুইডেন আসলাম’ নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর পরিচালিত ‘চাঁদ ট্রাভেলস’ নামের প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। অভিযানে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়।

সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

থাইল্যান্ড থেকে দেশে ফেরার চার দিনের মাথায় আবার থাইল্যান্ডগামী বিমানে ওঠার সময় সুইডেন আসলামকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আকতার হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ তাঁকে ডিবির কাছে হস্তান্তর করেছে।

যাত্রাবাড়ীতে ইজিবাইকচালক হত্যায় কেরানীগঞ্জ থেকে তিনজন গ্রেপ্তার

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালানো হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে জুয়েল, রাত ৯টা ৫০ মিনিটে হারুন মিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

ঝালকাঠিতে অবৈধ দুই ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

প্রকাশ: ০৫:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬