পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর দিবাগত রাতে নিখোঁজ হন সুরুজ মিয়া। পরদিন সকালে বাবার ঘরে গিয়ে তাঁকে পাননি নয়ন। এ সময় ঘরটি বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল। পরে পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
আজ সকাল ৯টার দিকে বাবার সন্ধান চেয়ে ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন নয়ন। অভিযোগের প্রায় দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে প্রতিবেশী নুরুল মাস্টারের স্ত্রী তাঁদের বাগানে কাজ করতে গিয়ে আমগাছে সুরুজ মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর এক ভাইও একই ধরনের সমস্যায় ভুগছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক টার্গেট 






















