ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক জানান, গরুর ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে, মোটরসাইকেল আরোহী এমদাদুল হক রংপুরে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি সড়কের পাশের গর্তে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরুর ব্যবসায়ী ফজলুল হক ও তাঁর একটি গরু মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এমদাদুল হক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন কাল, ৬ দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে আসছেন আগামীকাল বৃহস্পতিবার। তাঁর সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।

প্রথমবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৬ দাবি পূরণের অপেক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে আসছেন আগামী বৃহস্পতিবার। তাঁর সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।

বিএসএফের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে বাংলাদেশে পুশ ইনের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামের এক ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ১২:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬