ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

হাবিব (২৭) একই ইউনিয়নের মাইজপাড়া চৌমুহনী এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার তৈলারদ্বীপ এলাকায় পৃথক তিনটি ঘটনা ঘটে। এর মধ্যে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের গ্রামের বাড়িতে হামলার চেষ্টা, চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া ও ভাঙচুর এবং আনোয়ারা-বাঁশখালী সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।

এসব ঘটনায় আনোয়ারা থানার পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছেন সাতজন।

গ্রেপ্তার অন্যরা হলেন—ফারহান মাহমুদ, মো. তারেক, আবদুল মাহিদ, শাখাওয়াত হোসেন হামিম, সাইদুল ইসলাম সাইমন ও মো. আবু তৈয়ব। তাঁদের মধ্যে কয়েকজন আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বাসিন্দা।

হাবিবুর রহমানের বড় ভাই আবদুর রহিমের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে অসুস্থ মাকে দেখতে বাড়িতে আসেন হাবিব। পরে বাজারে মায়ের জন্য ওষুধ কিনতে গেলে স্থানীয় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির সামনে সড়কে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় হাবিব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি। আনোয়ারা থানার এসআই মনির হোসেন বাদী হয়ে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকার ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে মামলা করেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

চবির হলে মাদকবিরোধী অভিযান, ৮ জন শনাক্ত

চবির হলে মাদকবিরোধী অভিযান, ৮ জন শনাক্ত

‘গানবাজনার কথা বলে তারা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিয়ারের বোতলও পাওয়া গেছে। কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন

সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্য

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কারেও আগুন দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে সীতাকুণ্ড থানা-পুলিশ বলছে, ছবি তোলার উদ্দেশ্যে আগে পুড়ে যাওয়া গাড়িটি ঢেকে রাখার

মিরসরাইয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে টহল গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

জনপ্রিয় টার্গেট

বাজারে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

প্রকাশ: ১০:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬