ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিলবে সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

বিআই নরওয়েজিয়ান বিজনেস স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৪৩ সালে। এটি নরওয়ের বৃহত্তম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বিজনেস স্কুল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২০ হাজারের বেশি দেশি-বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

নরওয়ের শিক্ষার্থীদের নির্বাচিত প্রার্থীরা দুই বছর মেয়াদি প্রোগ্রামের প্রতিটি সেমিস্টারের সম্পূর্ণ টিউশন ফি পাবেন। তবে বৃত্তি চালু রাখতে তাঁদের নির্ধারিত শিক্ষাগত অগ্রগতির শর্ত পূরণ করতে হবে। অন্যদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা দুই বছর পর্যন্ত প্রতিটি সেমিস্টারের সম্পূর্ণ টিউশন ফি পাবেন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত ভাতাও দেওয়া হবে। এ ক্ষেত্রেও বৃত্তি অব্যাহত রাখতে শিক্ষাগত অগ্রগতির শর্ত পূরণ করতে হবে।

২০২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সর্বোচ্চ ২০টি বৃত্তি দেওয়া হবে। নরওয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ১০টি বৃত্তি।

আবেদনের জন্য প্রার্থীদের ইসিটিএস গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ‘এ’ অথবা আন্তর্জাতিক গ্রেডিং পদ্ধতিতে সমমানের সর্বোচ্চ ফল থাকতে হবে। বিআই নরওয়েজিয়ান বিজনেস স্কুলের যেকোনো মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রামে আবেদন করতে হবে। একই সঙ্গে ওই প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে। প্রতিষ্ঠানটির সিভিলইকোনম প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরাও তৃতীয় বর্ষে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিআইয়ের সব মাস্টার অব সায়েন্স প্রোগ্রামের আবেদনকারীদের এ বৃত্তির জন্য বিবেচনা করা হবে।

বৃত্তি পাওয়ার পর তা বহাল রাখতে শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রতিটি সেমিস্টারে ৩০ ইসিটিএস ক্রেডিটসহ সম্পূর্ণ শিক্ষাক্রম শেষ করতে হবে। পাশাপাশি প্রতি সেমিস্টার শেষে বিআইয়ের ইসিটিএস গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম ‘বি’ গ্রেডের ক্রমপুঞ্জিত জিপিএ (সিজিপিএ) অর্জন করতে হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘বিআই অ্যাম্বাসেডর’ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে। এ দায়িত্বের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করা, শিক্ষার্থী ভর্তির কার্যক্রমে সহযোগিতা করা এবং ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখা। বৃত্তি চুক্তিতে এসব দায়িত্বের বিস্তারিত উল্লেখ থাকবে।

বিআই প্রেসিডেনশিয়াল বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের সর্বোচ্চ এক পৃষ্ঠার একটি আবেদনপত্র লিখতে হবে। এতে কেন তাঁকে এ বৃত্তির জন্য নির্বাচন করা উচিত, তা তুলে ধরতে হবে। পাশাপাশি শিক্ষাগত ফল কীভাবে তাঁকে বৃত্তির যোগ্য প্রমাণ করে, সেটিও উল্লেখ করতে হবে। ভর্তির জন্য পূর্ণাঙ্গ আবেদনের সঙ্গে অনলাইন আবেদন পোর্টালে বৃত্তির আবেদনপত্র আপলোড করতে হবে। অন্যদিকে, বিআইয়ের সিভিলইকোনম প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর ঠিকানা [email protected]। আবেদনের ওয়েবসাইট

আবেদনের শেষ সময়: ১ মার্চ ২০২৭।

খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ফার্মেসিতে ভর্তি, আবেদন শেষ ২০ ডিসেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফার্মেসি ডিসিপ্লিনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ফার্মেসি প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। এক বছর মেয়াদি পাঠ্যক্রমভিত্তিক এবং দেড় বছর মেয়াদি গবেষণাপত্রসহ মিশ্র পদ্ধতির এ দুই প্রোগ্রামে আগামী ২০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

থাইল্যান্ডে স্নাতকোত্তরে বৃত্তি: প্রতি মাসে মিলবে ১০ হাজার থাই বাথ

থাইল্যান্ডের সুরানারি ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (এসইউটি) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির সুযোগ রয়েছে। এ বৃত্তির আওতায় মাস্টার্স, সমন্বিত মাস্টার্স-ডক্টরাল ও ডক্টরাল ডিগ্রিতে পড়ার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।

যেভাবে দীর্ঘদিন পড়া মনে রাখবেন

যেভাবে দীর্ঘদিন পড়া মনে রাখবেন

লেখাপড়া একটি আনন্দের বিষয়। এর মাধ্যমে নতুন কিছু জানার আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়। তবে পড়া বিষয় মনে না থাকলে শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়। এতে অস্বস্তিসহ একই বিষয় বারবার পড়তে হয়। পরীক্ষায় ভালো ফল করতে হলে শুধু পড়াশোনা করলেই হবে না, প্রয়োগ করতে হবে বুদ্ধিমত্তারও। তাহলেই পড়া মনে রাখা সহজ হবে।

জনপ্রিয় টার্গেট

মিলবে সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা

প্রকাশ: ০৯:৫৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬