ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন যেভাবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

শৈশব থেকে আমরা জেনে এসেছি, পালংশাকে প্রচুর আয়রন থাকে। তথ্যটি সত্য। কিন্তু কাঁচা পালংশাক থেকে আমাদের শরীর খুব সামান্যই আয়রন শোষণ করতে পারে। কারণ পালংশাক, বিট পাতা বা সুইস চার্ডের মতো শাকগুলোতে অক্সালেট নামক এক ধরনের যৌগ থাকে, যা আয়রন আটকে রাখে। তবে এই শাকগুলো সেদ্ধ করে নিলে অক্সালেট বেরিয়ে যায় এবং শরীর সহজে আয়রন শোষণ করতে পারে। অন্যদিকে লেটুস কিংবা বাঁধাকপির মতো শাকে অক্সালেট কম থাকে। তাই এগুলো কাঁচা বা হালকা ভাপিয়ে খেলে ভিটামিন সি অটুট থাকে, যা আয়রন শোষণে সাহায্য করে।

উদ্ভিজ্জ উৎস বা নন-হিম আয়রন আমাদের শরীর মাংসের তুলনায় বেশ ধীরে শোষণ করে। লন্ডনের কিংস কলেজের পুষ্টিবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদার মতে, উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণের ক্ষমতা বাড়াতে ভিটামিন সি দারুণ কার্যকর। তাই ডাল, ছোলা বা শাকসবজি খাওয়ার সময় খাবারের ওপর এক টুকরো লেবুর রস চিপে নিন। অথবা সকালের নাশতার সঙ্গে এক গ্লাস কমলার রস রাখুন।

খাবার প্রক্রিয়াজাতকরণের ফার্মেন্টেশন বা গাঁজন পদ্ধতি আয়রন শোষণে জাদুর মতো কাজ করে। শস্যদানা, বাদাম ও বীজে প্রাকৃতিকভাবে ফাইটিক অ্যাসিড থাকে, যা শরীর আয়রন গ্রহণে বাধা দেয়। কিন্তু খাবার ফার্মেন্টেড করা হলে এই ফাইটিক অ্যাসিড ভেঙে যায়। তাই সাধারণ পাউরুটির বদলে সাওয়ারডো ব্রেড বেছে নিতে পারেন, যা আয়রন শোষণে অনেক বেশি সহায়ক।

বাজারে প্রচলিত অনেক ব্রেকফাস্ট সিরিয়াল বা পাউরুটিতে আলাদাভাবে আয়রন যোগ করা থাকে। যাকে ফর্টিফায়েড খাবার বলা হয়। কিন্তু ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের মতে, খাবারের স্বাদ ও রং ঠিক রাখতে প্রস্তুতকারকেরা এমন ধরনের আয়রন ব্যবহার করেন, যা আমাদের শরীর ভালোভাবে শোষণ করতে পারে না। তাই প্যাকেটজাত খাবারের বদলে প্রাকৃতিক উৎস, যেমন ছোলা, ব্রকলি, টফু বা সূর্যমুখীর বীজের ওপর বেশি ভরসা রাখা বুদ্ধিমানের কাজ।

খাবার খাওয়ার ঠিক পরপরই এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু চা ও কফিতে থাকা ট্যানিন এবং পলিফেনল নামক উপাদানগুলো খাবার থেকে আয়রন শোষণ প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। তাই খাবারের পুরো পুষ্টিগুণ পেতে খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর চা বা কফি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

একবারে প্রচুর আয়রনসমৃদ্ধ খাবার খেলেই শরীর সবটুকু গ্রহণ করতে পারে না। সারা দিনে অল্প অল্প করে সুষম খাবারের মাধ্যমে আয়রন গ্রহণ করা সবচেয়ে কার্যকর। আর কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শীতের ৪টি প্রচলিত ভ্রান্ত ধারণা ও আসল সত্য

শীত এলেই নানা ভুল ধারণা ছড়িয়ে পড়ে। জেনে নিন চারটি প্রচলিত মিথের পেছনের আসল সত্য।

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

খাদ্যসহ নিত্য ব্যবহারের অসংখ্য পণ্যে নিম্নমানের পাশাপাশি ভেজালের দৌরাত্ম্য চরমে। কলা-পেঁপে পাকানো হচ্ছে রাসায়নিকে, দুধে মেশানো হচ্ছে হাইড্রোজেন পার-অক্সাইড, সরিষার তেলে মেশানো হচ্ছে বাদামের তেল কিংবা টমেটো সস বানানো হচ্ছে পেস্ট দিয়ে।

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১।

জনপ্রিয় টার্গেট

মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন যেভাবে

প্রকাশ: ০৯:২৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬