ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজে এখন দক্ষিণ আফ্রিকার তিন অধিনায়ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে তিন অধিনায়কের নাম ঘোষণা করেছে। একই সঙ্গে সেঞ্চুরিয়ন টেস্টে রাবাদার বদলি ক্রিকেটারের নামও জানিয়েছে সিএসএ। সেঞ্চুরিয়নে সোমবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে বাভুমার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি। জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটের জয়ের ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন বাভুমা। গত পরশু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানিয়ে দিয়েছিল, সেঞ্চুরিয়নে খেলবেন না বাভুমা।

সফরকারী বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সে দুই সিরিজের দলও দিয়েছে তারা। ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন বাঁহাতি স্পিনার মহারাজ, টি-টোয়েন্টিতে বিয়র্ন ফরটুইন। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা লুঙ্গি এনগিডি ও এনরিখ নরকিয়া।

১, ৪ ও ৭ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। ডিসেম্বরেই গবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি তিনটি হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দল: মার্কোস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরতেইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুহান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: বিয়র্ন ফরতেইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুহান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন

বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদ্‌যাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের ৯ উইকেটের হার ছাপিয়ে একটা ঘটনা অনেকেরই নজরে আসার কথা। তাওহীদ হৃদয়ের সঙ্গে কাগিসো রাবাদার কথা-কাটাকাটি। এমনকি সেখানে এইডেন মার্করাম জড়ো হলেও তাঁর সঙ্গে হৃদয়ের লেগেছে। কেন এমন আক্রমণাত্মক হয়ে গিয়েছিলেন—পরে সেটার ব্যাখ্যা দিয়েছেন রাবাদা।

‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে আগেই ছিটকে গেছেন টেম্বা বাভুমা। এবার তিনি নেই ওয়ানডে সিরিজেও। নিয়মিত অধিনায়ককে ছাড়াই বাংলাদেশ সিরিজ খেলতে হবে প্রোটিয়াদের।

হৃদয়কে শাস্তি দিল আইসিসি

হৃদয়কে শাস্তি দিল আইসিসি

জোহানেসবার্গ টেস্টটা তাওহীদ হৃদয়ের কাছে অম্লমধুর এক টেস্টই হয়ে থাকল। তাঁর দুর্দান্ত সেঞ্চুরির পরও ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের পর এমনিতেই মন খারাপ। সেখানে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি। জরিমানার পাশাপাশি পেলেন ডিমেরিট পয়েন্টও।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ সিরিজে এখন দক্ষিণ আফ্রিকার তিন অধিনায়ক

প্রকাশ: ০৬:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬