ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের পরদিন আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শিবির থেকে হাজারো রোহিঙ্গা অংশ নেন। তাঁদের হাতে ছিল গণহত্যার বিচার, নাগরিকত্ব ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিসংবলিত প্ল্যাকার্ড।

সমাবেশে ড. খলিলুর রহমান বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর যা ঘটেছে, তা গণহত্যা। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত এ বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের মতো অপরাধের প্রমাণ উঠে এসেছে। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হওয়ার তথ্যও আদালতের রায়ে উঠে এসেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংগ্রাম ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার স্বীকৃতি। কোনো বিচারিক রায় মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়।

মিয়ানমারকে অবিলম্বে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বাস্তবায়ন মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়।

রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, এটি কোনো একক দেশের সমস্যা নয়। জাতিসংঘের সব অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে বিশ্ব সম্প্রদায়কে এ সংকটের স্থায়ী সমাধানে এগিয়ে আসতে হবে। এ জন্য রায় কার্যকরের পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গারা বারবার নিজ দেশে ফিরে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে এ প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। মিয়ানমারে তাঁদের নিরাপত্তা, নাগরিকত্ব, অবাধ চলাচল এবং বৈষম্যহীনভাবে বসবাসের নিশ্চয়তা থাকতে হবে। কাউকে কোনোভাবেই বিপদের মুখে ঠেলে দিয়ে ফেরত পাঠানো যাবে না।

তিনি আরও বলেন, নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সরকার ও জনগণের একার পক্ষে এই বিশাল দায়িত্ব বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তায় অর্থায়ন বাড়াতে হবে।

রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের কণ্ঠস্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে রোহিঙ্গা নারী, শিশু ও তরুণদের কথা তুলে ধরবেন। দ্য হেগে ন্যায়বিচারের যাত্রা শুরু হয়েছে। এখন সেই ন্যায়বিচার কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রাখাইনে রোহিঙ্গাদের নিজ গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে।

সমাবেশে রোহিঙ্গা নেতারাও নিজেদের প্রত্যাশা ও দাবির কথা তুলে ধরেন।

রোহিঙ্গা নেতা মাস্টার মোজাম্মেল হোসেন জানান, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির পর আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচারের স্বীকৃতি পাওয়ায় তাঁরা কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমরা মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা অন্য কোনো দেশের মানুষ নই। আদি থেকেই বার্মার বাসিন্দা। হাজার বছর ধরে মিয়ানমারে বসবাস করে আসছি। ইজ্জত ও সম্মান নিয়ে সেখানে ফিরতে চাই।’

রোহিঙ্গা মোহাম্মদ আলিম বলেন, তিনি মিয়ানমারের বসিডঙের লম্বাবিল এলাকার বাসিন্দা। সেখানে নির্যাতনের শিকার হয়ে আত্মীয়স্বজন, বাড়িঘর ও সহায়-সম্পদ ফেলে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের অনেক সহযোগিতা করেছে। এ জন্য আমরা কৃতজ্ঞ। আমরা নিজেদের অধিকার ও প্রাপ্য নিয়ে নিজ দেশে ফিরতে চাই। নাগরিকত্ব ও সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করেই মিয়ানমারে ফিরে যেতে চাই।’

আরেক রোহিঙ্গা নেতা খিং মং বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের বিষয়টি বিশ্ববাসীর সামনে আরও স্পষ্ট হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি তাঁর অবস্থান ও দায়িত্ব কাজে লাগিয়ে আইসিজের রায় বাস্তবায়নে ভূমিকা রাখবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার থাকবেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার রোহিঙ্গা শিবির পরিদর্শন ও সমাবেশে অংশগ্রহণ শেষে দুপুরে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছেন। তাঁদের অধিকাংশই ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিপীড়ন ও সহিংসতার মুখে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে আজ বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল করেনি। একই সঙ্গে টেকনাফ রুটেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার সৈকতে অবৈধ দোকান-হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী এলাকার বালিয়াড়ি এবং সংলগ্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, হকার ও স্থাপনা সরিয়ে নিতে ২২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা সরানো না হলে উচ্ছেদ অভিযান চালানো হবে। একই সঙ্গে সুগন্ধা সৈকতের তথ্যকেন্দ্রের সামনে

জনপ্রিয় টার্গেট

চীনে চিপ রপ্তানিতে মার্কিন অনুমোদন, সুবিধা পেয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানও

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান

প্রকাশ: ০৩:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬