বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার আলীপুরা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত সোয়া ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, আলীপুরা এলাকায় দুর্বৃত্তরা গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেছে।
খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধুনিক সরঞ্জামের সাহায্যে সড়কে পড়ে থাকা গাছটি অপসারণ করা হয়। এতে অল্প সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দৈনিক টার্গেট 


























